আসামের প্রাকৃতিক সৌন্দর্য
ভূমিকা: আসাম প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলা নিকেতন l তার দিকে দিকে নানা রঙের পাখির কাকলি, নানা রঙের ফুলের গন্ধ বাহার l এ রাজ্য পাহাড় পর্বত বেষ্টিত একটি অতি মনোরম রাজ্য l অনেকের মতে সৌন্দৰ্যে সমান বা সমকক্ষ নেই বলে এই রাজ্যের নাম অসম l আর অসম হইতেই হয়েছে আসাম l আসামের নিসর্গ প্রকৃতি নাগরিক জীবন যন্ত্রণায় ক্লান্ত ক্লিষ্ট মানুষকে প্রশান্তি এনে দেয় l আসামকে নীল পাহাড়ের দেশ ও বলা হয়।
প্রাকৃতিক সৌন্দর্যের নানা উপাদান : অসম রাজ্যটির ৩৫ শতাংশ স্থান জুড়ে রয়েছে বন-জঙ্গল ও গভীর অরণ্য l এসব জঙ্গলে বিভিন্ন ধরনের মূল্যবান কাঠ , গাছ -গাছালি , পশু, পাখি ইত্যাদি পাওয়া যায় l স্থানে স্থানে রয়েছে অসংখ্য খালবিল, নদী নালা ,পুকুর ডোবা ইত্যাদি l অসমের বন জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য বর্ধিত
 |
| গন্ডার (one horned rihno) |
করে এই সব বনে জঙ্গলে বিচরণ করা বিভিন্ন ধরনের জীবজন্তু l এগুলোর মধ্য হাতি,গন্ডার,বন্যমহিষ,বাঘ,ভাল্লুক,হরিণ,বানর প্রভৃতি উল্লেখযোগ্য l আসামের কাজিরাঙ্গার একশৃঙ্গ গন্ডার পৃথিবীর বিখ্যাত l এ ছাড়া ও নানা প্রকার দুর্লভ পাখি আসামে পাওয়া যায় l উত্তরে হিমালয় পর্বতমালা ও তার শাখা প্রশাখা আসামের শোভা বর্ধন করেছে।
ঋতুভেদে আসামের সৌন্দর্য : বিভিন্ন ঋতুর আগমনে আসামের প্রাকৃতিক সৌন্দর্য বিভিন্ন রকমের হয়। গ্রীস্মে লাল, হলুদ শিরিষ ফুলে আসামের দেহ ঢাকে। বর্ষায় কদম ফুল ফোটে আর খাল বিল নদী-নালা গুলি জলে পরিপূর্ণ হয়ে ওঠে। হেমন্তের আগমনে উপত্যকায় ধানক্ষেতের শোভা সত্যই মনমুগ্ধকর। শীতে সাদা সাদা ফুলের অমলিন হাসি সমস্ত পাহাড় ,বন ,আকাশ, প্রভৃতি সজ্জিত হয় আর বসন্ত কালের তো কথাই নেই।
উপসংহার : অসমের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয় lতাই আসামের প্রাকৃতিক সৌন্দর্যে অভিভূত জাতির জনক মহাত্মা গান্ধী বলেছিলেন "মনোমোহন আসামের আধিবাসী সকলে কবিতা রচনা করতে পারেন l " নগরায়নের ফলে অসমের প্রাকৃতিক সৌন্দর্য যাতে মলিন ও রুক্ষ না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি বনানীকরণে উৎসাহ দিতে হবে।
Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.
0 comments:
Post a Comment